জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫ ৪:৪৮ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া মাজার সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভোসা মালামালের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

রোববার (৩ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে দোকানটির প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক মো. আনিস।

ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির ভেতরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এবং বাজার এলাকায় বিভিন্ন সময় চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটায় এটি প্রতিহিংসামূলকভাবে ঘটানো হতে পারে।

এলাকার সচেতন মহল বলছে, মাত্র কয়েক দিন আগে, গত ২৮ জুলাই, বাজার সংলগ্ন হযরত ওমর (রাঃ) জামে মসজিদ থেকে দুইটি মূল্যবান মাইকের ব্যাটারি চুরি হয়। এরই ধারাবাহিকতায় আবারও অগ্নিসংযোগে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে,আতঙ্কে ব্যবসায়ীরা।

দোকানের ক্ষতিগ্রস্ত মালিক মো. আনিস জানান, আমি একজন নিরীহ ব্যবসায়ী। এর আগেও আমার পাশের দোকানে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। কি কারণে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটানো হয়েছে আমি বুঝতে পারছি না।

এ বিষয়ে পাকুরিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আ. হালিম সরকার বলেন, আমাদের সমাজে যারা মাদকসেবী ও দুর্বৃত্ত, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়বে। প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...