
নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে ১০ বাংলাদেশি নাগরিককে ফেরত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (১৬ মে) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও আইসিপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে বিএসএফের ২২ ব্যাটালিয়নের কিল্লাপাড়া ক্যাম্প কর্তৃপক্ষ আটক ১০ বাংলাদেশিকে বিজিবির ৩৯ বিজিবি, হাতিপাগার কোম্পানির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, আটককৃতরা সবাই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তারা হলেন মোঃ সোবান আলী (২৩), মোঃ আব্দুল মারুফ রহমান (২০), মোঃ আজিজুল ইসলাম (২১), মোঃ আব্দুল আলিম (২৭), মোঃ আলামিন (২৩), শ্রী মধু মুরারী (৩৪), মোঃ আনিকুল ইসলাম (২৫), মোঃ তাজেল আলী (২৫), মোঃ মেসবাহুল (২১) এবং মোঃ আব্দুল হাকিম (৪৯)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অজ্ঞাত দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতের ‘কিল্লাপাড়া’ গ্রাম এলাকা থেকে ২২ বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
পরবর্তীতে বিএসএফ আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় মাধ্যম ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে তারা বাংলাদেশের নাগরিক।
আজ শনিবার বিকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ১১১৬ সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় ২২ বিএসএফ এর কিল্লাপাড়া কোম্পানি কমান্ডার আনুষ্ঠানিকভাবে আটক ১০ বাংলাদেশিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন হাতিপাগার কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তর প্রক্রিয়া শেষে হাতিপাগার কোম্পানির সুবেদার মোঃ ফুল মিয়া সরকার বাদী হয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন।
টিআর
- ১জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ২সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৩বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৭গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৮জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৯ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ১০চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন





পাঠকের মতামত