ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ ৬:৫৩ পিএম

শৈলকূপায় ৫ শতাধিক তালের চারা রোপন করেছে “শোলকূপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” ।  মানবসেবা ও মানুষের কল্যাণে সামাজিক কর্মকান্ডই যাদের মূল লক্ষ্য। এবছর কয়েক হাজার তাল গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে অরাজনৈতিক এ সংগঠনটি।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস তালা গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন।

খোলা মাঠের ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়ে স্নিগ্ধা দাস বলেন, “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” বিগত ৪ বছর উপজেলা বিভিন্ন প্রান্তের হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে প্রায় ৫০ হাজার সদস্য ইতমধ্যে রোগীসেবা, গৃহহীনদের জন্য ঘর তৈরি, শিক্ষা সহায়তা বিশেষ করে সাপে কাটা রোগীদের হাসপাতাল মুখি করতে উদ্বুদ্ধকরণ এবং তাদের বিনামূল্যে এন্টিভেনম প্রয়োগে সর্বাত্মক চিকিৎসাক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। তবে বজ্রপাত নিরোধকল্পে ফাঁকা মাঠের রাস্তার ধারে তাল গাছ লাগানো কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক স্বপ্না ইসরাত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যে নুরুজ্জামান কোয়েল, ফিরোজ আহম্মেদ, জেডএম মনিরুজ্জামান মিলন, অভ্র রহমান, রোকনুজ্জামান মাস্টার, রেজাউল করিম বিপ্লব প্রমুখ, প্রধান পরামর্শক ইব্রাহিম খলিলসহ অন্যান্য সদস্যদের উপস্থিতি কর্মসূচিকে তরান্বিত করে তোলে।

তারা নিজ নিজ উদ্যোগে ঝাউদিয়া থেকে ষষ্ঠিবর গ্রাম পর্যন্ত রাস্তার দুই ধারে দেড় কিলোমিটার ৫ শতাধিক তালের চারা রোপন করেন।

তাদের কর্মযজ্ঞ ছিল চোখে পড়ার মতো বেশ নান্দনিক, সকলে মিলেমিলে রাস্তার পাশ দিয়ে লাগানো এ তাল চারা শুধু উমেদপুর ইউনিয়নের মাঠেই নয় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় রোপন করবেন বলে জানিয়েছেন সংগঠনের এ্যাডমিন খন্দকার ফারুক আহম্মেদ, সাকিবুল ইসলাম সজীব।

পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ভবিষ্যতে এজাতীয় কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...