
বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গনে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, খোকন প্রধান, শ্রীপুর পৌর কৃষক দলের আহবায়ক শাহজাহান মিয়া, শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এবং রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রীপুর পৌর ওলামা দলের সভাপতি ক্বারী মো: ইব্রাহিম।
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত