
মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় মাওনা চৌরাস্তা (কেওয়া পশ্চিমখন্ড) তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। গত সোমবার (৯ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরে ‘মাসে ৪’শ কোটি টাকার বাণিজ্য, গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো এবং মনগড়া সংবাদ প্রকাশ করে। সংবাদে ওই কমিটিতে আমাকে উপদেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়। গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি এ ধরণের কোনো কমিটি গঠন করেনি। সামাজিক যোগাযোগে অপপ্রচারে ব্যর্থ হয়ে ওই প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি পক্ষ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। যে সংবাদের তথ্যের বিষয়ে আমি অবগত নই এবং ওই প্রতিনিধি আমার বক্তব্য না নিয়ে মনগড়া প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে আমিসহ নেতাকর্মী ও এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে। আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে আমার রাজনীতির হাতেখড়ি। তারপর থেকে বিএনপির রাজনীতিতে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ড্যাবের সাথে সম্পৃক্ত থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। স্বৈরাচার হাসিনা সরকারের সাজানো মামলায় ৬১টি দিন আমি কারাগারে কাটিয়েছি।
তিনি আরো বলেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কোন কমিটি আমার জানামতে গঠন করা হয়নি এবং আমার কাছে এমন কোন তথ্য নেই। বিএনপির নাম জড়িয়ে কেউ চাঁদাবাজিসহ মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করার সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এম পি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত