জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৬ ৪:১২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সকালে দক্ষিণ লামুয়া জামে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুটিকে কাজের কথা বলে অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।

শিশুটির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।

অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার এসআই বাবলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় উত্তেজিত লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে শ্রীমঙ্গল থানার (তদন্ত) কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের দায়ে থানা পুলিশ ১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...