
কুড়িগ্রাম প্রতিনিধি
শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া খবরের ডিজিটাল বিভাগের ভয়েস প্রেজেন্টার অনন্যা খাতুন।
জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, যুব সংগঠকদের সসম্মাননা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠক হিসেবে বিভিন্ন সময় বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক কাজে অংশগ্রহণসহ বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসেবে সন্তোষপুর ইউনিয়ন থেকে নারী ক্যাটাগরিতে অনন্যা খাতুনের হাতে শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ টি ইউনিয়নের যুব সংগঠককে সম্মাননা দেয়া হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সভাপতিত্ব এতে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আবু হেনা মো. মহসীন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রমুখ।
এছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে আলোচনাসভা, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
এম জি
- ১মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ২হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৫বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৬‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৭কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৮জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৯নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ১০পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত