জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬ ৫:০৫ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন, সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় জিএমপি কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং পুলিশের সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। সাংবাদিকদেরকে অপরাধ বিষয়ক সংবাদ প্রকাশে দায়িত্বশীলতা বজায় রেখে পুলিশের কার্যক্রমে সহযোগিতা কামনা করেন তিনি সেই সাথে পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ক্ষেত্রে মামলার তদন্তে তথ্যগত ঘাটতি থাকায় আদালতে সঠিক আলামত উপস্থাপন করা সম্ভব হয় না।

এতে বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত হয় এবং অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। তদন্তের মানোন্নয়ন ছাড়া অপরাধ দমন ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব নয়।

একজন তদন্তকারী কর্মকর্তার জন্য অপরাধের ধরন, ঘটনার সময় ও স্থান, আলামত সংগ্রহ এবং পূর্ববর্তী অপরাধের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি।

এসব বিষয়ে সঠিক মূল্যায়ন করতে না পারলে তদন্ত দুর্বল হয়ে পড়ে। আধুনিক অপরাধ দমনে শুধু প্রচলিত পদ্ধতি যথেষ্ট নয় উল্লেখ করে জিএমপি কমিশনার বলেন, প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী ও তাদের সহযোগীদের চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে অপরাধের নেপথ্যে থাকা উদ্দেশ্য খুঁজে বের করাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরো বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা এখনও অপ্রতুল। তাছাড়া যানবাহনের সংকট থাকায় টহল এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বাধার সৃষ্টি হয়। তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য নগরবাসী যেন দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পায়।

সড়ক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনার বলেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় নির্দিষ্ট বাস ও ট্রাক স্ট্যান্ড না থাকায় মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং করা হচ্ছে।

এর ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ঈদ পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জাহিদ হোসেন ভুঁইয়া, (অপরাধ, দক্ষিণ বিভাগ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (স্টাফ অফিসার-পুলিশ কমিশনার) মো. মোঃ তানভীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...