প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ ৯:১৪ পিএম

পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের আশানগর-হরিণখোলা সড়কে স্কেভেটরবাহী একটি ট্রাক আটকে থাকায় টানা ৯দিন চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। সেখানে প্রবেশ করতে পারছেনা এ্যাম্বুলেন্স ঔষধের গাড়ি, মাছের গাড়ি বিভিন্ন ধরণের পরিষেবা। জরুরি ভিত্তিতে ট্রাকটি অপসারনের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম মেট্রো শ-১১-১১-৩০ নম্বরের একটি ট্রাক স্কেভেটর নিয়ে গত ২০ জুলাই বিকেল ৪টার দিকে পূর্ণচরণ সরকারের বাড়ির সামনে সড়কে হঠাৎ দেবে যায়। এরপর থেকে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে রয়েছে। ফলে আশপাশের হরিণখোলা, আশানগর সহ অন্তত ১০টি গ্রামের সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া কোমলমতী শিশুরা, রোগিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এলকাবাসি আকবর সরদার, অনিল গোলদার, মনোরঞ্জন মণ্ডল, সনজয় বাড়াড়, দিলীপ মণ্ডল, কিরণ চন্দ্র মণ্ডল ও কালীপদ মণ্ডলসহ অনেকেই জানান, ট্রাকটি না সরানোয় খাদ্য ও মাছ পরিবহনের জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। পিকআপ, নসিমন, ভ্যান এমনকি ছোট টলিও চলাচল করতে পারছে না। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষীরা।

স্থানীয় ইউপি সদস্য শিবপ্রসাদ মণ্ডল বলেন, আমরা দীর্ঘ ৯দিন ধরে মাছ পরিবহন করতে পারছি না। এতে মৎস্য খাতে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে এলাকাবাসী দ্রুত সড়কটি থেকে ট্রাকটি সরিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...