
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের সন্তানসহ রুপা খাতুন (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ফুলহরি ইউনিয়নের চাঁদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় নিহতের স্বজনরা।
নিহত রুপা খাতুন উপজেলার শীতলীডাঙ্গা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং সোয়াদ তাদের একমাত্র ছেলে সন্তান।
জানা যায়, বাবার বাড়ি বড় গাবলা থেকে ইজিবাইকে করে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা যাওয়ার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয় ইজিবাইটিকে। এতে ঘটনাস্থলেই রুপা খাতুন মারা যায়। এ সময় তার আরেক সন্তান সোয়াদ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের স্বামী মো. সোহেল রানা বলেন, আমার স্ত্রী রুপা খাতুন গর্ভবতী। সে গতকাল ডাক্তার দেখাতে ঝিনাইদহে আসে। ডাক্তার দেখিয়ে সে বাবার বাড়িতে ছিল। আজ বিকেলে বাড়িতে ফেরার কথা ছিল। স্ত্রী ও সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছে জানতে পারি আমার স্ত্রী রুপা খাতুন মারা গেছে। পরে রাত ৮টার দিকে আমার ছেলে সোয়াদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, রুপা খাতুনকে মৃত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, গাড়াগঞ্জ বাজার থেকে ভাটই বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে চাঁদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকটি। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে পথে মধ্যে রুপা মারা যান এবং তার ছেলে সেও চিকিৎসা অবস্থায় মারা যান।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মা ও ছেলেকে, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত