
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক আসক্ত ছেলে আরিফ হোসেন (৩৮)কে মাদক থেকে পেরাতে না পেরে সংবাদ সম্মেলন করে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন মুক্তিযোদ্ধা পিতা। গত শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদক আসক্ত ছেলেকে মাদক থেকে পেরাতে ব্যর্থ হয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. সহিদ উল্লা তপাদার বলেন, আমার চার ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে গত ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। উপজেলার সরখাল কমিউনিটি ক্লিনিকে কর্মরত আমরা মেঝ ছেলে মাদক আসক্ত আরিফ হোসেন। সে এলাকার কিছু বখাটে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সংস্পর্শে আসিয়া মাদকাসক্ত হয়ে পড়ে। এলাকায় আমার রাজনৈতিক ও সামাজিকভাবে মান সম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কিছু কুচক্রীমহল এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আরিফ হোসেনকে তাদের দলে ভিড়িয়ে মাদকাসক্ত করাসহ আমার পিছনে লেলিয়ে দেয়। আরিফকে মাদক সেবন হইতে সরানোর চেষ্টা করে ব্যর্থ হই। ফলে বাধ্য হয়ে তাকে আমার পরিবারের সকলের সাথে আলোচনা করে আমার পরিবার হইতে পৃথক করে দেই। তাকে আমার স্থাবর অস্থাবর সম্পদ হতে কোন হিস্যা না দিয়া মৌখিক ভাবে বাড়ির সকলের সামনে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করি। সর্বশেষ গত বুধবার আবারো ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে মাদকসহ আটক হওয়ার পর আমি বাধ্য হয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানিয়ে আরিফ হোসেনকে ত্যাজ্য করলাম।
তিনি আরো বলেন, শুধু তাই, আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিহিংসা পরায়ন লোকজন আমাকে এবং মুক্তিযোদ্ধা সংসদকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপারের নিকট দায়ের করা একটি অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত বলে প্রমাণিত হয়। একই সাথে ত্যাজ্য করা ছেলের দুরাবস্থার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতিহিংসাকে দায়ী করেন তিনি।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন, সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম পাটওয়ারী। সহিদ উল্ল্যা তপাদার টানা কয়েকবার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত