
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সব সূচকে বড় উত্থান হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। আর উত্থান প্রবণতার কারণে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা সাড়ে তিন হাজার কোটি টাকা মূলধন ফিরে পেয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৩ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন তিন হাজার ৬৪০ কোটি ১৮ লাখ ১০ হাজার ৫১১ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে এক হাজার ৪৫৯ পয়েন্ট এবং দুই হাজার ৪২৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির বা ৪৯.৭৪ শতাংশের, কমেছে ১৭৮টির বা ৪৭.০৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১২টির বা ৩.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২৬২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৪ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ টাকা বা ৭৪ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৭ পয়েন্ট বা ১.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৮ পয়েন্ট বা ২.৬২ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৯ পয়েন্ট বা ২.১৫ শতাংশ এবং সিএসআই ১৫ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭০২ পয়েন্ট, ১৪ হাজার ৩৯২ পয়েন্টে, এক হাজার ৪১৮ পয়েন্টে এবং এক হাজর ২৩৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৫০.৫৯ শতাংশের দর বেড়েছে, ১৫৮টির বা ৪৬.৪৭ শতাংশের কমেছে এবং ১০টির বা ২.৯৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত