প্রকাশিত: মে ২২, ২০২১ ১১:৪৩ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭০০ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ১০ কোটি ১১ লাখ ১৪ হাজার ৫১২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৯ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৮ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২০০ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকার,  লংকাবাংলা ফাইন্যান্সের ১৯১ কোটি ২৫ লাখ ২ হাজার টাকার,  রবি আজিয়াটার ১৮৯ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ১৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার,  আইএফআইসি ব্যাংকের ১৫৪ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার ও ম্যাকসন স্পিনিংয়ের ১২৫ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...