অধ্যক্ষ মোস্তফা কামাল
সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করছে জামায়াত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলা-৪ (চরফ্যাশন, মনপুরা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। ক্ষমতায় না থেকেও বিভিন্ন সময়ে জামায়াত দেশে সম্প্রীতি রক্ষায় ভূমিকা রেখেছে।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা হবে, ইনশাআল্লাহ। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরফ্যাশন পৌরসভার ৪ ও ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার জন্য জামায়াত-শিবিরের কর্মীরা পাহারা দিয়েছেন। বিভিন্ন প্রেক্ষাপটে অমুসলিম নারী-পুরুষের ঘরবাড়ি, জানমালের নিরাপত্তায় জামায়াতে ইসলামীর প্রহরীর ভূমিকা জামায়াত বিরোধীদের কাছেও প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। তিনি দাবি করেন, জামায়াতের দুজন সাবেক মন্ত্রীকে দুর্নীতির ব্যাপারে চ্যালেঞ্জ দেওয়া হলেও তাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি।
পৃথক দুটি সমাবেশে ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা হাসনাইন আহমেদ ও ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম এবং পৌর আমির অধ্যাপক মামুন আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান ও মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান।
এম জি
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত