
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। কারণ তাদের কারণেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে। পাশাপাশি তারা সরকারি ভাতাও পাচ্ছে। এ সময় মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সাথে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপনের কথাও জানান তিনি।
এদিকে, আজ বন্দর নগরীর বায়েজিদ বোস্তামি সড়কের স্টার শিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতুটি পরিদর্শন করেন আদিলুর রহমান খান। এ সময় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিকে দ্রুত সেতুটির নির্মাণের কথা বলেন তিনি।
এম জি
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত