
সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহবান জানাই।
তিনি আরও বলেন, সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিগত সময়ে পহেলা বৈশাখসহ অনেকগুলো উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদ্যাপনের চেষ্টা করছি আমরা। একইসঙ্গে আমাদের সংস্কার এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে।
বাঙালি শুধু বাংলাদেশের নিয় পুরো পৃথিবীর উল্লেখ করে তিনি বলেন, সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশকেই এই বাংলার সভ্যতার বহু ভাষা বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে ঐতিহ্যের ধারকবাহক হিসেবে কাজ করে যেতে হবে।
এর আগে পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে এনসিপি। মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের আয়োজনে নাগরিক বর্ষবরণ ১৪৩৩ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
বিএইচ
- ১বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ২বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৩একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৪ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৫বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৬ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৭বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ১০জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত