
নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। রোববার (১৫ আগস্ট) রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পুরো আফগানিস্তানই তালেবানের দখলে চলে গেছে। এখন শুধু তালেবানের নতুন সরকার গঠনের অপেক্ষা। এর মধ্যেই তালেবান জানিয়েছে, তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি বলেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছেন। তালেবানের শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে প্রথমবারের মতো এমন মন্তব্য করা হলো যেখানে নারীদের অংশগ্রহণের কথাও বলা হয়েছে।
এনামুল্লাহ সামানগানি বলেন, ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরীয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।
তবে তালেবানের নতুন সরকার গঠনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য তিনি দেননি। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী, পুরোপুরি ইসলামিক শাসন অনুযায়ী তারা সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। আর সব পক্ষকেই এতে অংশ নিতে হবে।
আফগানিস্তানের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবারও নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। রোববার (১৫ আগস্ট) তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে আর নারী উপস্থাপিকাদের দেখা যায়নি।
তালেবান ক্ষমতা দখলের পর অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে। তখন হয়তো অনেকেই ভেবেছিলেন যে, নারীদের আর সংবাদ উপস্থাপনায় দেখা যাবে না। কিন্তু একদিন পরেই এই ভুল ভাঙল।
টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে, একজন নারী উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন যে, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারী কর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিয়েছেন।
রোববার তালেবান আফগানিস্তান দখলের পর থেকেই লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা নিয়েই যেন জল্পনা শেষ হচ্ছে না। এর মধ্যেই লোকজন দলে দলে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে। তবে তালেবানের পক্ষ থেকে বার বার লোকজনকে আশ্বস্ত করা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তারা দেশের জনগণের সেবায় কাজ করবে।
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৩স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৪শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৬গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ৭দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ৮লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক





পাঠকের মতামত