প্রকাশিত: জুন ২৯, ২০২৪ ৩:৫৯ পিএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সকল সরকারি হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে সেবা দেয়া । আর সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যেই হবে। আমার মনে হয়, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার আছে। আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না।

শনিবার (২৯ জুন) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্‌বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন। এক্ষেত্রে আপনারা যদি জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের সাথে সমন্বয় করে কার কি লাগবে এটার ভিত্তিতে কাজ করেন। সেটা অধিকতর ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মো. জাহাঙ্গীর আলম বলেন, এসএসকের মূল লক্ষ্য হওয়া উচিত সরকারি হাসপাতাল যে সব সুযোগ সুবিধা নাই সেগুলো পূরণ করা। এক্ষেত্রে আগামী অর্থ বছর থেকে আলাপ আলোচনা করে আয়ুস্মান ভারতের আদলে এ কর্মসূচিকে তিনি এগিয়ে নেয়ার কথা বলেন।

প্রসঙ্গত, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধনসহ সর্বমোট ৮ টি থানা উপজেলায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসএসকে সেবা ভার্চুয়ালি উদ্বোধন করেন। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবার বিনামূল্যে ১১০ টি রোগের চিকিৎসা সহ সামাজিক বিমার আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

এএন

শেয়ার

পাঠকের মতামত

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন ...

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...