
যশোরের শার্শা উপজেলায় বিস্তৃর্ণ মাঠ জুড়ে যেন সরিষা ফুলের হলুদ কার্পেট বিছানো রয়েছে। এমন দৃশ্য যেন উপজেলার প্রতিটি মাঠে লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, মাঠজুড়ে সরিষার চাষ হয়েছে। চাষিরা সরিষার পরিচর্যা নিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ঘরে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবারও সরিষার বাম্পার ফলন হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিস জানায়, শার্শা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় ৬ হাজার ৩৬৬ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। চলতি বছর তা বেড়ে ৭ হাজার ১৫৬ হেক্টর হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সরিষার জাত হচ্ছে বারি ১৪, ১৭, ১৮ এবং বিনা ৪, ৯ ও ১০। কৃষি বিভাগ বলছে, উপজেলার মাটি সরিষা চাষের উপযোগী। অনুকূল পরিবেশে এখানে কৃষকদের সময়োপযোগী উৎসাহ ও পরামর্শ দেওয়া হয়। এমনকি কৃষকদের মাঝে সময়মতো সরকারি প্রণোদনার বীজ, সার দেওয়ায় সরিষা চাষ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘সরিষার আবাদ বৃদ্ধি করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর উপজেলার ৫ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিঘাপ্রতি প্রণোদনার ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় জমিতে দ্রুত জো এসেছে। আশা করি চাষিরা গত বছরের তুলনায় বেশি ফলন ও দাম পাবেন।’
এনজে
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৩গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৪পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৫ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৮দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৯দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত