
সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন হয়ে উঠেছে যশোরে দিগন্ত জোড়া মাঠ। যেদিকে চোখ যায় সেদিকেই হলুদের চাদরে ঢাকা বিস্তীর্ণ মাঠ। জেলার বিস্তীর্ণ মাঠগুলো যেন হলুদ বর্ণে ঘেরা স্বপ্নীল পৃথিবী। সরিষার সবুজ গাছের হলুদ ফুল সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। কৃষি বিভাগ বলছে, নিকট-অতীত যে কোনো সময়ের অপেক্ষা চলতি মৌসুমে যশোরাঞ্চলে রেকর্ড পরিমাণ রবি ফসলের আবাদ হয়েছে। এসব ফসলের সিংহভাগই জুড়ে আছে সরিষা আবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরাঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যশোরাঞ্চলের আওতাভুক্ত ৬ জেলা যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষা আবাদ হয়েছে।
এই ৬ জেলায় ৫৪০৯০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেখানে চাষ হয়েছে ৭২৯২৫ হেক্টর জমিতে। এরমধ্যে যশোরে ১৩ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও সেটি প্রায় দ্বিগুণ বেড়ে চাষ ২৪ হাজার ৮৪৮ হেক্টর জমিতে। এর বাইরে ঝিনাইদহে ৯৭৭৭ হেক্টরের বিপরীতে চাষ হয়েছে ১১১১২ হেক্টর, মাগুরায় ১৫০০০ হেক্টরের বিপরীতে ১৬৩৫৫ হেক্টর, কুষ্টিয়ায় ৯১৫০ হেক্টরের বিপরীতে ১১৬৪৫ হেক্টর, চুয়াডাঙ্গায় ২৮০০ হেক্টরের বিপরীতে ৩১৩৫ হেক্টর ও মেহেরপুর জেলায় ৪৩৭০ হেক্টরের বিপরীতে ৫৮৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।কৃষি বিভাগ বলছে, অন্যান্য বছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম সরিষা আবাদ হলেও এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ হাজার ৮৩৫ হেক্টর জমিতে বেশি সরিষা আবাদ হয়েছে। সরিষা আবাদের জন্য আবহাওয়া ভালো হওয়ায় কৃষকরাও বেশ আশান্বিত।
যশোর সদর উপজেলার সুলতানপুর মাঠে কথা হয় চাষি আবু বক্কারের সাথে । তিনি বলেন, এবার তাদের মাঠে ১৭০ বিঘা জমিতে সরিষা আবাদ হয়েছে। এসব ক্ষেতে টরি-৭ ও টরি-১৪ নামের উন্নত জাতের সরিষার দুটি জাত আবাদ হয়েছে। তিনি বলেন, এবছর সরিষা চাষের জন্য আবহাওয়া শতভাগ অনুকুলে। সরিষা বপণের সময় প্রয়োজনী বৃষ্টি পাওয়ায় কোনো সমস্যা হয়নি। শেষমেষ ফুল ও ফল আসা পর্যন্তও কোনো বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবছর নিকট-অতীত যে কোনো সময়ের চেয়ে ভালো ফলন হবে বলে তিনি আশা করেন। একই মাঠে কথা হয় চাষি হেমায়েত ও ইদ্রিস আলী সাথে। এ সময় তারা বলেন, এ বছর সয়াবিনসহ যাবতীয় ভোজ্য তেলের দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় অধিকাংশ কৃষকরা সরিষা আবাদের প্রতি ঝুঁকেছেন। ধান চাষে কখনও লাভ কখনও লোকসান হওয়ায় কৃষকরা চাষের প্রতি আগ্রহ হায়ায় ফেলায় তারা সরিষা আবাদ করে লাভ করবেন বলে তারা ধারণা করছেন। এছাড়াও তারা আরো বলেন ধানসহ অন্য ফসলে খরচ বেশি লাভ কম। অথচ সরিষা চাষে খরচ কম লাভ বেশি। এক বিঘা জমিতে বীজ, সার, সেচ ও মাড়াই করে বাজারে তোলা পর্যন্ত খরচ হয় ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা। সেখানে এক বিঘা জমিতে সরিষার ফলন হয় ৪ থেকে ৫ মণ। প্রতিমণ সরিষা বাজারে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হক বলেন, চলতি মৌসুমে যশোরে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৮৪৮ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যা কৃষির জন্য খুবই ইতিবাচক। তিনি বলেন, জমির উর্বরতা ধরে রাখার জন্য শস্য নিবিড়তার জন্য কৃষককে সরিষা আবাদে উৎসাহিত করা হচ্ছে। কারণ সরিষা আবাদ করে একই জমিতে সহজেই তিন ফসলের চাষ করা সম্ভব। এজন্য অধিকাংশ কৃষককে সরিষা আবাদের জন্য পরামর্শ দেয়া হচ্ছে বলে তিনি জানান।
- ১বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ২বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৩স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৪আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৫নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৬দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৭রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৮স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৯শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত