প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৪ ৮:২১ পিএম

ভারতের সাথে দ্রুতই ডিজিটাল চ্যানেলে পেমেন্ট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-ভারত একসাথে কাজ করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই বাংলাদেশের ‘টাকা পে’ ও ভারতের ‘রুপি পে’ এর মধ্যে ডিজিটাল চ্যানেলে পেমেন্ট শুরু হবে। এতে হুন্ডি ও অর্থপাচার বন্ধ হবে।

অপরদিকে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সরকারকে স্বাগত জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে। দুই দেশের মানুষের অংশগ্রহণে তরুণদের কীভাবে আরও প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...