প্রকাশিত: মে ১১, ২০২২ ১১:৩২ এএম
 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে মহামান্য রাষ্ট্রপতির তিনদিনের ভ্রমণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহামান্য রাষ্ট্রপতির রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলতি মাসের ১২মে থেকে ১৪মে পর্যন্ত তিনদিনের ভ্রমণ স্থগিত করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইউএনও বলেন- মূলত ঘূর্ণিঝড় অশনি’র দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মহামান্য রাষ্ট্রপতি সাজেক ভ্রমণ করছেন না।
শেয়ার

পাঠকের মতামত

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...