
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। শনিবার ৯৫ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।
প্রায় এক দশক আগে শারীরিক অসুস্থতার কারণে খ্রিস্টানদের এই ধর্মগুরু পদত্যাগ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৩ সাল পদত্যাগের আগে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রায় আট বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন। ১৪১৫ সালে সাবেক পোপ গ্রেগরি দ্বাদশের পর তিনিই ছিলেন পদত্যাগকারী প্রথম পোপ।
বেনেডিক্ট তার শেষ বছরগুলো ভ্যাটিকানের ম্যাটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন। তার উত্তরসূরি ও বর্তমান পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি প্রায়ই তাকে দেখতে যেতেন।
শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, দুঃখের সাথে আমি আপনাদের জানাচ্ছি যে, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট আজ ৯টা ৩৪ মিনিটে ম্যাটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন।
‘শিগগিরই এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’
সাবেক এই পোপ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বয়সের কারণে কিছুদিন ধরে তার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
বুধবার ভ্যাটিকানে দর্শকদের উদ্দেশ্যে বছরের শেষ ভাষণ দিয়েছেন পোপ ফ্রান্সিস। ওইদিন তিনি পোপ ইমেরিটাস বেনেডিক্টের জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন। দর্শকদের তিনি বলেছিলেন, সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট গুরুতর অসুস্থ।
জার্মানিতে জন্মগ্রহণ করা জোসেফ রেৎজিঙ্গার বেনেডিক্ট ৭৮ বছর বয়সে ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক পোপ নির্বাচিত হন। তবে তার মেয়াদের বেশিরভাগ সময় কেটেছে ক্যাথলিক গির্জার যাজকদের হাতে কয়েক দশক ধরে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের প্রতিবেদন প্রকাশ নিয়ে আলোচনা-সমালোচনাকে কেন্দ্র করে।
চলতি বছরের শুরুর দিকে সাবেক এই পোপ ১৯৭৭ থেকে ১৯৮২ সালের মাঝে মিউনিখের আর্চবিশপ থাকাকালীন শিশুদের নিপীড়নের শিকার হওয়ার ঘটনাগুলো মোকাবিলায় ভুল করেছিলেন বলে স্বীকার করেছিলেন।
সূত্র: বিবিসি, রয়টার্স।
- ১মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ২আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৩স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৪সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৫চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৬জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৭৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৮এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৯প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ১০সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ





পাঠকের মতামত