
চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রী।
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিং-এ আজ অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। সম্মেলনের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ।
উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন, শান্তি এবং জনগণের কল্যাণে অপরিহার্য বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাড়ানো জরুরি।
সম্মেলনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেখানে গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন প্রযুক্তি ও উদ্যোগ প্রদর্শন করা হয়।
আয়োজক ও অংশগ্রহণকারীরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।
সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রাতেই তথ্যমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত