প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ১২:২৯ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডের মিলে ২৩৩ টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

বুধবার (২৪ই জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, এই ২৩৩ টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি । রিটার্নিং অফিসে মনোনয়ন বাচাইয়ের হবে ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থীতা আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ই ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্ধ করা ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ৯ই মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

ইসি সচিব আরও বলেন, এবারের স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য, সিটি কর্পোরেশন পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন ককর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...