প্রকাশিত: জুন ২৯, ২০২০ ৮:২২ পিএম

বিভিন্ন ব্যাংকের জ‌্যেষ্ঠ কর্মকর্তাদের জোরপূর্বক অব্যাহতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। ব্যাংকগুলোকে এ ধরনের তৎপরতা থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ জুন) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বিডব্লিউএবি।

সংগঠনটির সভাপতি কাজী মো. শফিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির সময়ে সম্প্রতি দু-তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক তাদের ব্যাংকারদের সঙ্গে অমানবিক আচরণ করছে। সেখানে কর্মরত সিনিয়র ব্যাংকারদের পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে। এ ধরনের পরিস্থিতির শিকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা বিউব্লিউএবির কাছে জানিয়েছেন। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের সিদ্ধান্তে ব্যাংক কর্মকর্তারা দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশ। এতে ব্যাংকাররা কাজে আগ্রহ হারিয়ে ফেলবে। চাকরির এমন নিরাপত্তাহীনতার কারণে ব্যাংকের স্বাভাবিক বিকাশ ও উন্নয়নও বাধাগ্রস্ত হবে। ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এতে অন্য ব্যাংকের কর্মকর্তারা এ ধরনের ব্যাংকে যোগ দিতে ইচ্ছুক হবে না। পাশাপাশি নতুন কর্মকর্তারাও যোগ দেওয়ার বিষয়ে দ্বিতীয়বার ভাববেন।

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...