প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪ ৬:৫৯ পিএম
{“data”:{“pictureId”:”bd4c07aea45d46d98815e5c96c930d23″,”appversion”:”4.1.0″,”stickerId”:””,”filterId”:””,”infoStickerId”:””,”imageEffectId”:””,”playId”:””,”activityName”:””,”os”:”android”,”product”:”retouch”,”exportType”:””,”editType”:””,”alias”:””},”source_type”:”vicut”,”tiktok_developers_3p_anchor_params”:”{“source_type”:”vicut”,”client_key”:”aw889s25wozf8s7e”,”picture_template_id”:””,”capability_name”:”retouch_image_clear”}”}

সিরাজগঞ্জে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ টার দিকে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জমায়েত শেষে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিল বের করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলন কারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয় ও ঘটনাস্থল থেকে ৮ জন বিক্ষোভকারী কে আটক করা হয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া বলেন, আন্দোলনকারীদের সাথে বহিরাগতরা এসে বিশৃঙ্খলা তৈরি করেছিলো। আমরা সেটাকে ছত্রভঙ্গ করেছি।

এএন

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...