
সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের কারকামিস জেলায় রকেট হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সিরিয়ার ভূখণ্ড থেকে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে তুরস্কের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দেশটির গণমাধ্যম বলছে, সোমবার সিরিয়া থেকে ছোড়া অন্তত পাঁচটি রকেট তুরস্কের কারকামিস জেলায় আঘাত হেনেছে। সেখানকার একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু বলেছে, রকেট হামলায় সিরিয়ার জারাব্লুস শহরের সাথে সংযোগকারী সীমান্ত এলাকার কাছে তুরস্কের কারকামিস জেলায় দু’টি বাড়ি এবং একটি ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আনাদোলুর প্রকাশ করা ছবিতে দেখা যায়, কারকামিসের একটি স্কুলের জানালা ভেঙে গেছে এবং একটি ট্রাকে আগুন জ্বলছে। এর আগে, রোববারও সিরিয়া থেকে ছোড়া রকেট সীমান্ত ক্রসিংয়ে আঘাত হানলে তুরস্কের ছয় পুলিশ সদস্য এবং দুই সেনা আহত হন।
রোববার তুরস্কের বিমান বাহিনী সিরিয়ায় কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) অবস্থানে বিমান হামলা চালানোর পর কুর্দি যোদ্ধারা উত্তর সিরিয়া থেকে রকেটগুলো ছুড়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
একই দিন উত্তর ইরাকেও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানেও বিমান হামলা চালিয়েছে তুরস্ক। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তুরস্কের রোববারের হামলায় সিরিয়ায় অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে।
গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়। এই হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জড়িত বলে দাবি করে তুরস্ক। সিরিয়ায় ওয়াইপিজিকে পিকেকের সহযোগী হিসাবে বিবেচনা করে আঙ্কারা। তবে ইস্তাম্বুল হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পিকেকে।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত