
বাগেরহাটের সুন্দরবন থেকে মাছ আহরণের কাজে ব্যবহৃত ১২০ বোতল বিষ, ৬শ মিটার জাল ও একটি জালি নৌকা জব্দ করেছে বন বিভাগ। সোমবার (১৭ জুন) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাইনমারী খাল থেকে এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা এই চক্রের সাথে অন্তত ৪ জন জড়িত ছিল। যারা বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। পালিয়ে জাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, পশুর নদীতে একটি ডিঙ্গী নৌকায় ৪ জন লোক ছিল। ডাকলে তারা দ্রুত নৌকা বেয়ে কাইনমারী খালের মোহনায় নৌকা ঢুকিয়ে ডুবিয়ে ফেলার চেষ্টা করে। আমরা সেখানে পৌঁছে যাওয়ায় তারা নৌকা ফেলে দু’পাশ থেকে নেমে গ্রামের মধ্যে পালিয়ে যায়।
তিনি বলেন, এসময় নৌকা থেকে ১”শ ৩ বোতল রিপকর্ড এবং ১৭ বোতল এগ্রোমের্থিন যা খুবই শক্তিশালী বিষ (কীটনাশক) এবং মাছ শিকারের ৬’শ মিটারের ৮ টি নিষিদ্ধ টোনা জালসহ মাছ শুঁটকি করার ১৮ টি চাটাই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক খোঁজাখুজি করেও তাৎক্ষণিক তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে। পালিয়ে যাওয়া দের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএন
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত