জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫ ৩:১৪ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সুপ্রিম কোর্ট বারের প্লাটিনাম লাউঞ্জে সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (সিউলা), সুপ্রিম কোর্ট শাখার আয়োজনে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের পারমিশনপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীদের সম্মাননা, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীন আইনজীবীরা নিজেদের পরিচয়, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পেশাগত উন্নয়ন, নৈতিকতা ও আইনজীবী জীবনের চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

এসোসিয়েশন এর আহ্বায়ক এডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহাবুব এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি, মোঃ আশিকুজ্জামান নজরুল, এডভোকেট মোঃ আরিফুল আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ সাব্বির হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল এমরান হোসেন সজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল আসমা হোসেন জীবনী।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...