প্রকাশিত: জানুয়ারী ২, ২০২৩ ১০:১৭ এএম

নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ বছর বয়সী সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন জানান, ফুসফুসে নিউমোনিয়ার প্যাচ রয়েছে সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সুমিত্রা সেন।

রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে, ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্র সঙ্গীত চর্চাই করে গেছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিজেদের ছাপ রেখেছেন তারা।

বেলেভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা সংকটজনক।

শ্রাবণী সেন জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এ শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোনোয় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে।

 

 

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...