
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে শনিবার রাতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। উপজেলার বেইলি ইউনিয়নের মদনা গ্রামের পাশে সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালগঞ্জের নোয়াপাড়া গ্রামের বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আতনি গ্রামের কল্পনা সরকার (৫০), রুদ্রা জয়ন্তী সরকার (৬) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের গঙ্গা সরকার (৬)।
এ বিষয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ৭০ জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সুরমা নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
এনজে
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত