প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৫:১৬ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৫:১৯ পিএম

সুলতানা

সুলতানা তোমার ভাবনায় কাটে আমার দিন রজনী
নীল শাড়িতে তোমাকে দেখার সাধ এখনো মেটেনি,
একটি বার তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠি
মনে পড়ে যায় কেমিস্ট্রি ক্লাসে ভুলে যাই যোজনী।

কতবার গিয়েছি তোমার সামনে বলবো কথা বলে
পারিনি কিছুই বলতে আমি কোন এক অজানা কারণে
বুঝেছি আমি অনেক বছর পর, তা ছিল আমার প্রথম প্রেমের ঝড়
এখনো আমি কল্পনায় ডুবি, অপূর্ণ প্রথম প্রেমের সোনালি স্মৃতি।

তুমি আমার মনের দিল্লি সালতানাতের সম্রাজ্ঞী
চোখে উঠেছে চশমা-স্মৃতিতে জমেনি ধুলা, ভালোবাসি সুলতানা।
এক গুচ্ছ লাল গোলাপ দিয়েছি তোমাকে বছর ষোলো আগে
কত সিরিয়াল পেরিয়ে জীবনে, তুমি রয়েছ মনের কোণে।

লেখক : সার্কেল এ্যাডজুটেন্ট, র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

শেয়ার

পাঠকের মতামত

ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ

পাঠকপ্রিয় কথাসাহিত্যিক ইফতেখার আহমেদ শামীমের আলোচিত বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। ...

ইলিশ, প্রকৃতি ও জীবন সংগ্রামের উপাখ্যান: হাবিবুর রহমানের নতুন বই ‘টেল অব হিলশা এন্ড এ বয়’

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ...

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর অর্থনৈতিক পরিভাষা

সাংবাদিক আবু আলীর পরিভাষাবিষয়ক বই ‘অর্থনৈতিক পরিভাষা’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে তিনি শেয়ারবাজার, ...