
অমর একুশে বইমেলা-২০২৫ কে কেন্দ্র করে পর্যায়ক্রমে তাজবীর সজীবের ৫টি বই প্রকাশিত হয়েছে। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের সম্পাদিত গ্রন্থ ‘সাংবাদিকতার স্বরূপ’, ‘সিক্রেটস সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’, কাব্যগ্রন্থ ‘ভুলে ভরা গল্প’, এবং ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’-এর পুনর্মুদ্রণ।
একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম ইংরেজি গ্রন্থ ‘মার্কেটিং মেভেরিক’।
বইগুলো পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫-এ বাবুই প্রকাশনীর স্টল নম্বর ৩৯৩-৩৯৪-৩৯৫-৩৯৬-এ।
বাবুই প্রকাশনীর প্রকাশক মোরশেদ আলম হৃদয় বইগুলোর পাঠকপ্রতিক্রিয়া সম্পর্কে জানান, তাজবীর সজীবের ৫টি বইই আলোচনায় আছে। লেখক নিজে শিক্ষক ও সাংবাদিক হওয়ায় তার নিজস্ব গণ্ডিতে পরিচিতি রয়েছে, পাশাপাশি অন্যান্য পাঠকদের মাঝেও বইগুলো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করছি।
লেখক ও প্রকাশনী সূত্রে জানা যায়, লেখক তার পেশাগত অভিজ্ঞতা, একাডেমিক জ্ঞান এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তির ওপর নির্ভর করে ‘সাংবাদিকতার স্বরূপ’, ‘সিক্রেটস সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’, ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’, এবং ‘মার্কেটিং মেভেরিক’ গ্রন্থগুলো রচনা করেছেন।
‘ভুলে ভরা গল্প’ গ্রন্থটি লেখকের দ্বিতীয় একক কাব্যগ্রন্থ।
গ্রন্থগুলোর লেখক তাজবীর সজীব লেখালিখি ও গণমাধ্যমে তাজবীর সজীব নামেই পরিচিত। তবে তার সার্টিফিকেট অনুযায়ী নাম মো. তাজবীর হোসাইন। তিনি একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডিজিটাল মার্কেটিং লিডার হিসেবে সুপরিচিত।
ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে ক্যারিয়ারের নানা পর্যায়ে ৯টি জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছেন তিনি। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির সম্মাননা তার প্রোফাইলকে আরও সমৃদ্ধ করেছে।
২০০৫ সালে সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলামের হাত থেকে সম্মাননা গ্রহণ এবং নটর ডেম কলেজে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য তৎকালীন শিক্ষা উপদেষ্টার হাত থেকে ‘অনারেবল মেনশন’ সম্মাননা অর্জন—এই দুটি স্বীকৃতি তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন।
এম জি
- ১সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ২আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৪রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৬পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৭ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৮কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৯ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ১০লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০UCB Price Sensitive Information





পাঠকের মতামত