
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন চার মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ২৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।
ডিএসইতে এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন চার মাস চার দিন বা ৭৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুন আজকের চেয়ে কম অর্থাৎ ওই দিন ১ হাজার ১৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১০ পয়েন্টে
সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ১৯৪টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৪পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৫এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৬বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৭যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৮শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৯জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ১০খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত