প্রকাশিত: মে ২৪, ২০২৫ ১:১৫ পিএম , আপডেট: মে ২৪, ২০২৫ ১:১৬ পিএম

ফেনীর সোনাগাজী দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষন কোর্স এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (২৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষন উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

উপজেলা সমবায় অফিসার ও কোর্স পরিচালক মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির আব্বাস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার দীপ্ত সাহা।

উপজেলা সমবায় পরিদর্শক ও কোর্স সমন্বয়ক আ.ন.ম তৌহিদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমবায় পরিদর্শক জীবন চন্দ্র পাল।

উপজেলার ৫০ জন প্রান্তিক কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...