প্রকাশিত: জুলাই ২০, ২০২৩ ৩:১০ পিএম

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী রেজাউল করিমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নওগাঁর পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্বামী রেজাউল করিম বাড়ীতে এসে তার স্ত্রী ফৌজিয়া বেগম (৩৮) এর সাথে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঝগড়া শুরু করে। ঝগড়ার সময় রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে এলোপাথারিভাবে তার স্ত্রীকে মারতে থাকে এবং এক পর্যায়ে ঘর থেকে চাকু এনে হত্যার উদ্দেশ্যে পেটে চাকু ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তার স্ত্রীর পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। এতে ফৌজিয়া বেগম মাটিতে লুটিয়ে পরে। পরে তার ছেলে-মেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানেই ৩দিন চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে ফৌজিয়া বেগম মারা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা, এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে গ্রেফতার রেজাউলের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই এক পর্যায়ে বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নওগাঁর পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...