
নিজ স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জাহাঙ্গীর শেখ, হেদায়েতকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। তিনি লোহাগড়া থানাধীন পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানী শেখের ছেলে। গত মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
হত্যা মামলা ছাড়াও সে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া সে লোহাগড়া ও নড়াইল সদর থানার চুরি মামলার এজাহারনামীয় আসামি।
প্রসঙ্গত, জাহাঙ্গীর শেখ, হেদায়েত আঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকে দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় বিবাহের পর থেকেই মূলত পারিবারিক কলহের সৃষ্টি। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর শেখ, হেদায়েত এর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে উঠে বাদী রবিউল ইসলাম তার মাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। এ সময় সে তার বাবার লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চাইলে গরু জবাই করেছে বলে জানায় তার বাবা। রবিউল ও তার স্বজনেরা খোঁজাখুজি করে পদ্মবিলে মমতাজের গলাকাটা মৃতদেহ দেখতে পায়। সেই থেকে দীর্ঘদিন পলাতক ছিল জাহাঙ্গীর। সাজা থেকে বাচঁতে খুলনার ডুমুরিয়ায় নতুন সংসার বেঁধে আত্মগোপন করেছিল সে, শ্বশুর বাড়িতে থেকে করতো ফল ব্যবসা, আর সুযোগ পেলেই চুরি।
নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়ার তত্ত্বাবধানে নড়াইল সদর ও লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মালিবাগ থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
- ১প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত