প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫ ৯:৩০ পিএম , আপডেট: এপ্রিল ৬, ২০২৫ ১০:০৬ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীকে স্থানীয় সরকার বিভাগের সচিব করেছে সরকার।

রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রেজাউল মাকছুদ জাহেদী গত ৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য হিসেবে তিনি ১৯৯৪ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আইসিটি অধিদপ্তর, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...