
কর ফাঁকির মামলায় স্পেনের জেলে যেতে হতে পারে সাড়াজাগানো কলম্বিয়ান পপ স্টার শাকিরাকে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে স্পেনের আদালতের কাছে। স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি আদালত এ–সংক্রান্ত একটি রুল জারি করেছেন। ২০ জুলাই এই রুল জারি করা হয়।
বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস জানিয়েছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। সে হিসেবে ১৪.৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় ১৪৬ কোটি টাকার বেশি) কর ফাঁকি দিয়েছেন শাকিরা।
স্পেনের বিভিন্ন গণমাধ্যমে বলছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে হতে পারে তাকে।
কর ফাঁকির বিষয়টি নিয়ে বর্তমানে স্পেনের কর সংস্থা আর শাকিরার আইনজীবীর মধ্যে তার ‘মূল আবাস’ নিয়ে তর্ক চলছে।
শাকিরার আইনজীবীর দাবি, এ শিল্পীর বাড়ি ছিল বাহামাতে। তবে কেন স্পেনকে কর দিতে হবে?
তবে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনাতে শাকিরার একটা বাড়ি আছে। সেখানে বার্সালোনা ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকছেন শাকিরা। তাদের দুই সন্তানও আছে।
প্রশ্ন উঠেছে, স্পেনের কর আইন অনুযায়ী দেশটিতে কতদিন বসবাস করলে কর দিতে হয় সরকারকে?
মাদ্রিদ ট্যাক্স বিশেষজ্ঞ বিয়েত্রিজ গার্সিয়া সিএনএনকে জানিয়েছেন, স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য।
এদিকে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য দুই পক্ষকেই ১০ দিন সময় বেঁধে দিয়েছেন বার্সেলোনা আদালত।
তথ্যসূত্র: ফার্স্টপোস্ট, সিএনএন
- ১বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ২ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৩চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৪রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৫শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ৬ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৭সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৮দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৯একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ১০ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত