
বিমা আইন লঙ্ঘন ও অর্থ আত্মসাৎ করায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ১০ পরিচালককে অপসারণ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইডিআরএ-র আইন শাখার পরিচালক মোহা: আব্দুল মজিদ স্বাক্ষরিত পৃথক পৃথক নির্দেশনায় এ অপসারণ আদেশ জারি করা হয়।
অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন- স্বদেশ লাইফের পরিচালক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান, পরিচালক ও ভাইস চেয়ারম্যান মো: শহিদুল আহসান, পরিচালক নুরুল আলম চৌধুরী, পরিচালক মো: বাহারুল আহসান, পরিচালক মারজানুর রহমান, পরিচালক ফারাহ আহসান, পরিচালক এ বি এম আব্দুল মান্নান, পরিচালক শাসসুন নাহার রহমান, পরিচালক মো: ফিরোজুল আহসান, পরিচালক মো: কামরুল আহসান, পরিচালক মো: মঞ্জুরুল ইসলাম, পরিচালক মদিনা তুন নাহার।
আইডিআরএ-এর অপসারণ আদেশে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফের পেইড-আপ ক্যাপিটাল এর বিপরীতে রাখা ১৩.০৫ কোটি টাকা স্থায়ী আমানতের বিপরীতে এনআরবিসি ব্যাংক হতে ১৪.৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। বীমা আইন ২০১০ এর ২১ (২) ধারায় পেইড-আপ ক্যাপিটাল কোনো তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে রাখার বিধান রয়েছে। তাছাড়া ঋণ হিসেবে উত্তোলিত টাকা কোম্পানির সংশ্লিষ্ট সময়ের স্থিতিপত্রে প্রদর্শন করা হয়নি বিধায় উক্ত অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
জানা যায়, স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহণ করে বীমা আইন লঙ্ঘন ও আত্মসাৎ করার মাধ্যমে বীমা কোম্পানি ও পলিসি গ্রাহকের স্বার্থহানি করায় বীমা আইন ২০১০ এর ৫০ (১) ধারা অনুযায়ী পদ হতে কেনো অপসারণ করা হবেনা তার কারণ দর্শানোর জন্য গত ১১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময় প্রদান করে ডাকযোগে (রেজিস্ট্রিসহ) এবং ই-মেইলের মাধ্যমে গত ৪ ডিসেম্বর অভিযুক্তদের চিঠি পাঠানো হয়। নির্ধারিত সময় অতিবাহিত হলেও অভিযুক্তরা কারণ দর্শানোর কোনো জবাব জমা দেননি অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেননি।
এমতাবস্থায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পৃথক পৃথক আদেশ জারি করে অভিযুক্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১০ পরিচালককে অপসারণ করল বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
- ১গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ২পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৩ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৪সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৫ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৬দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৭দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৮মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত