প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:০৬ পিএম

বরিশালের আগৈলঝড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলা সদর বাজারের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে স্ত্রী আনোয়ারা বেগম (৬৭) চিৎকার করতে করতে অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সামচুল হক সরদার ও আনোয়ারা বেগম দম্পত্তির তিন ছেলে ও এক মেয়ে।

বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার আছরবাদ স্বামী-স্ত্রী দুজনকেই পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...