প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ ৩:৪১ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক সেচ্ছাসেবকলীগ নেতার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আকবার হোসেন লিপন (৪৬) ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি পরাজিত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত নির্বাচনে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন লিপন মেম্বার। সেই সময় থেকে লিপনের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল।

রোববার রাতে মধ্য পাড়া থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে সারা শরীর ক্ষত-বিক্ষত হয়। হামলার সময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত নই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্রাম্য আধিপত্যের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...