
ছবিগুলো ২৮ ফেব্রুয়ারি ধারণ করেছে ম্যাক্সার টেকনোলজিস। তারপর থেকে রুশ হামলায় ইউক্রেনে এত বেশি ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যে কারণে বেশিরভাগ স্যাটেলাইট দেশটির চিত্র ধারণে এবং পর্যবেক্ষণে বাধার সম্মুখীন হয়েছে।
স্যাটেলাইটে তোলা একটি ছবিতে কারনিভের রিভনোপিলিয়া গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়, যেটির অবস্থান রাজধানী কিয়েভ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে। গ্রামটির চারপাশে বেশ কিছু বড় বড় গর্তও দেখা গেছে।
কারনিভে স্ট্রাজেন নদীর ওপর নির্মিত একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। সেটির আশপাশের আবাসিক ভবন ও ফ্যাক্টরি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে। এছাড়া কাছের একটি সড়কে রাশিয়ান সেনাবাহিনীর বহর দেখা গেছে।
স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, কিয়েভের বুচা শহরে একটি আবাসিক এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন যে তারা রাশিয়ার একটি আগ্রাসনকে রুখে দিতে সক্ষম হয়েছে।
কিয়েভে থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমের ছোট্ট শহর সুকাচির একটি সড়কের মধ্যভাগে রুশ হামলার বড় প্রভাব দেখা গেছে। এছাড়া কাছাকাছি বসত-বাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্যাটেলাইট ছবিতে কিয়েভ ও কারনিভে দৈনন্দিন জীবনযাত্রার চিত্রও দেখা গেছে। যেখানে কয়েকশ মানুষকে সুপারমার্কেটের বাইরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত