
অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। যার মাধ্যমেই নতুন নেতৃত্বে আসবে হল শাখা ছাত্রলীগের কমিটিতে। দীর্ঘদিন পর এই ঘোষণা আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সংগঠনটির পদপ্রত্যাশী ও নেতাকর্মীরা।
গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাতে এই ঘোষণা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে।
এদিকে, দীর্ঘ সময় পর হলের বার্ষিক সম্মেলনের ঘোষণা আসার পর পদপ্রত্যাশী ও নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত। হলে হলে সাংগঠনিকভাবে নিজেদেরকে তৈরি করতে চলছে ব্যাপক প্রস্তুতি।
দীর্ঘ পাঁচ বছর পর হল সম্মেলনের ঘোষণা অনূভুতি জানতে চাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পদপ্রত্যাশী সাকিল আহমেদ বলেন, আমরা নিঃসন্দেহে আনন্দিত। কারণ উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পরে হল সম্মেলন হতে যাচ্ছে। হল ছাত্রলীগের সকল নেতাকর্মী উচ্ছল, প্রাণবন্ত। তাদের অংশগ্রহণের মাধ্যমে হল সম্মেলন হবে এটা আমাদের প্রত্যাশা।
এক্ষেত্রে তাদের সাংগঠনিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাংগঠনিক প্রস্তুতি শতভাগ রয়েছে। হল সম্মেলন সফল করতে যতটুকু প্রস্তুতি নেয়া প্রয়োজন তার সবটুকুই আমাদের রয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলের পদপ্রত্যাশী মিলন খান বলেন, আমরা উচ্ছ্বাসিত। আপনারা জানেন যে দীর্ঘ সাড়ে তিন বছর পর, সেই ২০১৮ সাল থেকে আমরা হলের ক্যান্ডিডেট হিসেবে আছি। এতদিন পরে হল সম্মেলনের ঘোষণায় আমরা সত্যিই অনেক আপ্লুত ও উচ্ছ্বাসিত। আমরা আশা করছি যারা হল কমিটি গঠন করবেন তারা সুন্দর ও সৃষ্টিশীল নেতৃত্ব বাছাই করবেন।
তিনি আরও বলেন, আমরা নিয়মিত ছাত্রদের সাথে কথা বলছি। কার কি সমস্যা আছে খোঁজখবর রাখছি। সম্মেলনকে সফল ও উৎসবমুখর করতে যে ধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পদপ্রত্যাশী রুবেল হোসেন বলেন, দীর্ঘদিন পরে হল সম্মেলনের ঘোষণা দিলেও ছাত্রলীগের সকল নেতাকর্মী অনেক অনেক আনন্দিত। করোনা মহামারীর কারণে অনেক দেরি হয়ে গেছে কিন্তু তারপরও আমরা উচ্ছ্বাসিত, প্রাণবন্ত।
তাদের সাংগঠনিক প্রস্তুতি সম্পর্কে বলেন, ছাত্রলীগের রাজনৈতিক যত কর্মসূচি রয়েছে সে সকল কর্মসূচী ধারাবাহিকভাবে পালন করা হবে। হল সম্মেলন সফল করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হবে।
এই হলের আরেক পদপ্রত্যাশী মো. কামাল জানান, দীর্ঘদিন পরে হল সম্মেলন হতে যাচ্ছে এতে আসলেই অনেক ভালো লাগা কাজ করছে। এর জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি।
সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়মিত রাজনৈতিক প্রোগ্রাম, কাজকর্ম করছি এবং ভবিষ্যতেও যা আছে তা করব। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পালন করব।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ নভেম্বর সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৬ দিন পর ঘোষণা করা হয় সব হলের কমিটি। এছাড়া ২০১৮ সালের ২৯ এপ্রিলে সর্বশেষ সম্মেলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন।
এই সম্মেলনের মাধ্যমে একই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন হন সাধারণ সম্পাদক। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ এক বছর হলেও বর্তমানে তা তিন বছরের বেশি সময় পার করছেন শীর্ষ দুই নেতা।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত