
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে হাজীগঞ্জ উপজেলা ৬ নং বড়কূল ইউনিয়নের রসুলপুর সাধুর বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গনে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ নং বড়কূল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা যুবরাজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং এই হাজীগঞ্জ শাহরাস্তির সকল উন্নয়ন করেছেন। তিনি বলেন, আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
হাজীগঞ্জ বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন ভদ্র, ৯ নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
সভায় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, গোয়াল দাশ সরকার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিদাশ সরকার, ৬ নং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কৃষ্ণ সাহা, শাখাওয়াত উল্লাহ ফারুক, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নেয়ামত উল্লাহ, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী ফয়সাল, সমীর সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ, উপ সম্পাদক ওমর ফারুক, সদস্য সুমন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জাকীর হাজারীসহ তৃনমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ও ইঞ্জি. মোহাম্মদ হোসাইন সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বেবীপুরের বাসিন্দা স্বাস্থ্য সচিবের একান্ত সচিব কাউছার হামিদের পিতা মরহুম আমির হোসেন ভূইয়া এর কূলখানি ও কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। এ সময়ে ওনার সাথে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ গেস্ট হাউজে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলার নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বিপি/এএস
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৬আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন





পাঠকের মতামত