
অবৈধভাবে দেশে টাকা পাঠানোর সকল পথ বন্ধ ও আমিরাতে বসবাসরত সকল হুন্ডি ব্যবসায়ীদের নামের তালিকা করে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেট জেনারেল।
রবিবার (১২ মে) শারজায় বঙ্গবন্ধু হলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের আয়োজনে ‘বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও অবৈধপথ বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভা’য় এ তথ্য জানানো হয়। কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমিরাতের বিভিন্ন ব্যাংক, এক্সচেঞ্জ, ব্যবসায়ী ও সাংবাদিকর।
আলোচনার শুরুতে হুন্ডি প্রতিরোধে পরিকল্পনার কথা জানান কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে আরব আমিরাত দেশে রেমিট্যান্স পাঠিয়ে করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কিংবা যেকোনও অস্থিতিশীল সময়েও বাংলাদেশের অর্থনৈতিকে সচল রেখেছেন।’
জামাল হোসেন বলেন, ‘গত মে মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে প্রথম স্থানে ছিল আমিরাত। মে মাসের মোট প্রেরিত রেমিট্যান্স ছিল ১৮৮ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার, তারমধ্যে কেবল আমিরাত থেকে গিয়েছে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। সকলে যদি বৈধ পথে দেশে টাকা পাঠান তাহলে এই সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পেত। একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকলকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে প্রবাসীদের সচেতন হতে হবে। ‘
বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, রেমিট্যান্স প্রেরণ করে প্রবাসীরা যেন সুফল পায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। বিমানবন্দরে হয়রানি, বিমান ভাড়া ও সার্ভিসের যেসকল অভিযোগ আছে সেদিকে কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তিনি হুন্ডি ব্যবসায়ীদের লাগাম টানতে দূতাবাস ও কনস্যুলেটের সকল উদ্যোগে আমিরাত সরকারের নিবন্ধিত সমিতির সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন।
আলোচনায় অংশ নিয়ে আল হারমাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের বলেন, ‘দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।’ ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজ নিজ কোম্পানির কর্মীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণের জন্য আহ্বান করতে হবে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের রেমিট্যান্স সঠিকভাবে পাঠানো নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে জনতা ব্যাংক, আল ফারদান এক্সচেঞ্জ, জিসিসি এক্সচেঞ্জ, আল রোস্তমানি এক্সচেঞ্জ, ইন্ডেক্স এক্সচেঞ্জ, ব্রাক ব্যাংকসহ উল্লেখযোগ্য ব্যাংক ও এক্সচেঞ্জের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে হুন্ডি বন্ধের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।
বিপি/ আইএইচ
- ১প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ২বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৩ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৪সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৫রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৬দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৭যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৮ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ১০সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ১০বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী





পাঠকের মতামত