প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২০ ১২:৫৮ পিএম

চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার সংকটাপন্ন।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে নূর হোছাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার (১১ ডিসেম্বর) রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরও বেশি সংকটাপন্ন। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...