
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডি) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সারা দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’- এর ওপরে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) মাত্র শূন্য দশমিক ৪৫ শতাংশ। বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি বিনিয়োগকারীদের দেশে নিয়ে আসেন সেসব বাংলাদেশিকে এফডিআইর বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
বেজার অধীনে ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে চৌধুরী আশিক জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে রোববারের বৈঠকে ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করার ঘোষণা দিয়েছেন। সোনাদিয়ার কথা অনেক শুনেছেন, সুন্দরবনে ইকোট্যুরিজম পার্ক করার কথা ছিল এরকম ১০টি ইকোনমিক জোন বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পাঁচটি সরকারি, আর পাঁচটি বেসরকারি রয়েছে।
সরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে— কক্সবাজারের সোনাদিয়া ইকোট্যুরিজম পার্ক, বাগেরহাটের সুন্দরবন ইকোট্যুরিজম পার্ক, মুন্সীগঞ্জের গজারিয়া অর্থনৈতিক অঞ্চল, গাজীপুরের শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল, ময়মনসিংহের ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে- মুন্সীগঞ্জের গার্মেন্টস শিল্পপার্ক (বিজিএমইএ), সুনামগঞ্জের ছাতক ইকোনমিক জোন, বাগেরহাটের ফমকম ইকোনমিক জোন, ঢাকার সিটি স্পেশ্যাল ইকোনমিক জোন, নারায়ণগঞ্জের সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল।
কেন এ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে এর ব্যাখ্যায় চৌধুরী আশিক বলেন, আমরা মনে করি না এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যে অর্থনৈতিক অঞ্চলগুলো কাজ করবে সেগুলো প্রক্রিয়াধীন করা প্রচণ্ড বিষয়ভিত্তিক হবে। অর্থনৈতিক অঞ্চল ঘোষণার পর পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায় না। আমরা মনে করি এক্ষেত্রে আন্ত:মন্ত্রণালয় কনসালটেশন হওয়া উচিত।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিলো।
- ১গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ২লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬আজও সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৭দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- ৮মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ৯বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ১০আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৯রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত