প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ ৩:২০ পিএম

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১:৩০ টায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জনাব এ্যাড. জসিম উদ্দিন মৃধা, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব ফজলুল হক টুলু, সদস্য জনাব খন্দকার নাসিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাড়ানোর দাবি জানান। তারা আরো বলেন এই স্বৈরাচারী সরকার বাংলার সাধারণ মানুষের জীবন যাত্রাকে আজ দুর্বীষহ করে তুলেছে। সাধারণ মানুষ আজ ঘরে বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে সরকার যদি পদত্যাগ না করে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। বিএনপির সকল নেতা কর্মীরা সব সময় রাজপথে আছে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...